দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ে তালা ঝোলানো হয়েছে। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চয়তার মুখে পড়েছে।
শনিবার( এপ্রিল) দুপুরে বিদ্যালয়ে তালা দেওয়ার কারণ জানিয়ে সংবাদ সম্মেলন করেন জমিদাতা পরিবারের সদস্যরা।
উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামে অবস্থিত ‘ফ্রেন্ডশিপ স্কুল’ নামের প্রতিষ্ঠানটিতে প্রায় এক মাস আগে তালা ঝোলানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ওই এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি চাইলে গ্রামের বাসিন্দা ইব্রাহিম আলী শর্তসাপেক্ষে ৫০ শতাংশ জমি দান করেন। পরবর্তীতে সেখানে বিদ্যালয় ভবন নির্মাণ করে প্রায় সাত বছর ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
অভিযোগ রয়েছে, চুক্তির শর্ত পূরণ না করায় গত ৪ মার্চ বিদ্যালয়টিতে তালা ঝোলান জমিদাতা ইব্রাহিম আলী। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পরিবারের দাবি।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম আলীর ছেলে মাসুদ রানা অভিযোগ করেন, তার বাবার সঙ্গে যথাযথ কোনো চুক্তিপত্র করা হয়নি। তবুও শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে বিষয়টি মেনে নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, শিক্ষার মানের অবনতি এবং পরীক্ষায় নকলের মতো অনিয়ম চলছিল বলে তিনি দাবি করেন। এসব কারণেই তার বাবা বিদ্যালয়ে তালা দেন এবং অতিরিক্ত মানসিক চাপে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট সংস্থার শিক্ষা প্রকল্পের সহকারী ব্যবস্থাপক আযম খান। তিনি বলেন, জমিদাতার সঙ্গে কোনো শর্তসাপেক্ষ চুক্তি হয়নি। বরং জমিদাতা পরিবারের পক্ষ থেকে শিক্ষকতার চাকরি চাওয়া হয়েছিল, যা তাদের এখতিয়ারের বাইরে।
বিদ্যালয়টিতে তালা ঝোলানোর ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, যা নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
জে আই